এখানে আমরা আমাদের কিছু এড করব পড়ে

My Cart

My Cart

ময়মনসিংহের গফরগাঁও হেল্পলাইন মানবিক সংগঠনের সাংগঠনিক কমিটি গঠন
bornola
0Comments

ময়মনসিংহের গফরগাঁওয়ে জনপ্রিয় বহুল পরিচিত মানবিক সংগঠন গফরগাঁও হেল্পলাইন সাংগঠনিক কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গফরগাঁও প্রেসক্লাবের শামসুল হক মিলতায়নে গফরগাঁও হেল্পলাইন এর ১ম কাউন্সিলে ২০২৪/২৫ সনের জন্য এ কমিটি ঘোষনা করা হয়েছে

এতে ফখরুল ইসলাম রিফাত সভাপতি, তাসরিফ আহম্মদ সাধারণ সম্পাদক, মমিন খান লাদেন সাংগঠনিক সম্পাদক, ইয়াসিন কে অর্থ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

উক্ত কাউন্সিল অধিবেশনে সাংগঠনিক কমিটি গঠন সহ উপদেষ্টা পরিষদ গঠন ও সংগঠনের পরবর্তী কর্ম পরিধি বাস্তবায়নে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক রুবেল মাহমুদ যুগ্ন আহবায়ক মোফাজ্জল আনসারী, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ, গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক এস এম শাহিদ, ইবাদত হোসেন মানিক প্রমুখ ।