এখানে আমরা আমাদের কিছু এড করব পড়ে

My Cart

My Cart

দেশ সেবা লিডারশীপ এওয়ার্ড ২০২৪ গফরগাঁও হেল্পলাইন
bornola
0Comments

সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন গফরগাঁও হেল্পলাইন, বন্যাদূর্গত অঞ্চলে সহায়তা প্রদান ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে বিশেষ অবদান রাখায় দেশ সেবা লিডারশীপ এওয়ার্ড-২০২৪ অর্জন করেছে ময়মনসিংহের গফরগাঁও হেল্পলাইন।

গফরগাঁও হেল্পলাইনের পক্ষ থেকে সম্মাননা এওয়ার্ড গ্রহণ করেন, সংগঠনের আহবায়ক আকরাম হোসাইন তাহসিন। যানজট নিরসন ও বন্যাদুর্গত এলাকায় ত্রাণ, শিশুখাদ্য ও মেডিক্যালসামগ্রী বিতরণ কার্যক্রমে ভূমিকার জন্য শনিবার বিকেলে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন ও পাবলিক স্পিকিং অফিসিয়ালের যৌথ উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ব্যক্তিত্ব ড. জামিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, যুক্তরাজ্যের জাতিসংঘ সমিতির সেক্রেটারি ড. ডেভিড চিজম্যান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মিজান রহমান, এসএস গ্রুপের নির্বাহী পরিচালক আমান উল্লাহ,মো. সোলায়মান আহমেদ জিসান ও এম. সাফাক হোসেন । অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৪টি জনসেবামূলক প্রতিষ্ঠান এবং ৫৪ জন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে সম্মানিত করা হয়। বিশেষ করে ট্রাফিক ম্যানেজমেন্ট ও বন্যাদুর্গত এলাকায় ত্রাণ, শিশু খাদ্য ও মেডিক্যাল সামগ্রী প্রদানে কার্যক্রম করার জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।